বয়সের সীমা থাকলেই যত খুশি পরীক্ষা! ওড়িশার সিদ্ধান্তে হাসির জোয়ার চাকরিপ্রার্থীদের মুখে!

বয়সের সীমা থাকলেই যত খুশি পরীক্ষা! ওড়িশার সিদ্ধান্তে হাসির জোয়ার চাকরিপ্রার্থীদের মুখে!

 ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রচেষ্টার সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে সাধারণ ও এসইবিসি প্রার্থীরাও বয়সের ঊর্ধ্বসীমা অর্থাৎ ৪২ বছর পর্যন্ত যতবার ইচ্ছা পরীক্ষায় অংশ নিতে পারবেন। এতদিন সাধারণ প্রার্থীদের জন্য ৬ বার এবং এসইবিসিদের জন্য ৯ বারের সীমাবদ্ধতা ছিল।

স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই জনকল্যাণমূলক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। সম্প্রতি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নতুন এই নিয়ম কার্যকর হলো। সরকারের এই উদ্যোগে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের তরুণ-তরুণীরা বড় পরিসরে নিজেদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। তবে বয়সের শর্তাবলি আগের মতোই অপরিবর্তিত থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *