ভারতে বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে স্কোডা ফোকড-এর উচ্চপর্যায়ের বৈঠক

ভারতে অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সঙ্গে স্কোডা ফোকড-এর শীর্ষ আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পীযূষ অরোরাসহ অন্যান্য প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। আন্তর্জাতিক অটোমোবাইল ভ্যালু চেনে ভারতের অংশগ্রহণ আরও সুদৃঢ় করা এবং দেশের গাড়ি শিল্পের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিতে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে মূলত গাড়ি রফতানি বৃদ্ধি এবং বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে যন্ত্রাংশ তৈরির মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। ভারতকে বিশ্ব বাজারে গাড়ি উৎপাদন ও রফতানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় সরকার নিয়েছে, এই বৈঠক সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
উৎপাদন পরিকাঠামো মজবুত করার পাশাপাশি স্কোডা অটো ইন্ডিয়া দেশজুড়ে তাদের পরিষেবার পরিধিও দ্রুত বিস্তার করছে। বর্তমানে সংস্থাটির ৩৫০টি টাচপয়েন্ট রয়েছে, যা দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৩টি শহরে বিস্তৃত। সম্প্রতি মণিপুরের ইম্ফলে নতুন আউটলেট চালুর মাধ্যমে এসএভিআইপিএল গ্রুপের প্রথম ব্র্যান্ড হিসেবে স্কোডা সেখানে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বর্তমানে দেশজুড়ে সংস্থাটির ২৭০টি বিক্রয়কেন্দ্র, ২০৩টি আফটার সেলস সার্ভিস সেন্টার এবং ৭৯ জন ডিলার পার্টনার রয়েছে।