অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর

বুধবার সকালে প্রাতঃভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। জানা গিয়েছে, নিয়মিত হাঁটার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পিসিআর গাড়ির মাধ্যমে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর একটি মেডিক্যাল টিম তার শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ স্থানান্তরের পরামর্শ দেয়।

বর্তমানে ৭৫ বছর বয়সী জগদীপ ধনখর এইমসের কার্ডিও-নিউরো সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার স্বাস্থ্যের ওপর নিবিড় নজর রাখছেন। তার এই আকস্মিক অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

তবে তার শারীরিক অসুস্থতার সুনির্দিষ্ট কারণ বা বর্তমান অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি। ২০২২ সালের আগস্ট মাসে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জগদীপ ধনখর এবং ২০২৫ সালের জুলাই মাসে তিনি পদত্যাগ করেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *