দলমত নির্বিশেষে ভাইফোঁটা পালন করলেন মন্ত্রী সুমনা সরকার

দলমত নির্বিশেষে ভাইফোঁটা পালন করলেন মন্ত্রী সুমনা সরকার

হুগলির বলাগড়ে বুধবার এক সম্প্রীতির ভাইফোঁটা উৎসবের আয়োজন করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। জিরাটে অবস্থিত বিধায়কের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে অংশ নেন এলাকার মানুষ। মন্ত্রী নিজেই তাঁর ভাইদের ফোঁটা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, যার প্রেক্ষিতে বিজেপি কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ যুবক—সবাই উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে উপস্থিত ভাই ও দাদাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন মন্ত্রী। বিনিময়ে তিনিও পেয়েছেন তাঁদের ভালোবাসা ও আশীর্বাদ। ফোঁটা দেওয়ার পাশাপাশি মন্ত্রী নিজে হাতে সকলকে মিষ্টিমুখ করান এবং আপ্যায়নের ব্যবস্থা করেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এই ধরনের সামাজিক অনুষ্ঠান এলাকায় বেশ সাড়া ফেলেছে।

নিজের দলের সহকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে এই উৎসব পালন করতে পেরে খুশি মন্ত্রী। তিনি জানান, ভাইদের মঙ্গল কামনায় এই আয়োজনের পাশাপাশি ভবিষ্যতে ‘বোনফোঁটা’ রীতি চালু করার বিষয়েও নিজের আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে বলাগড়ের এই ভাইফোঁটা উৎসব এক অনন্য সম্প্রীতির বার্তা বহন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *