বারাসতের হাটখোলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত একাধিক বাড়ি

শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলা বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চার-পাঁচটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রথমে একটি বাড়ির চালে আগুন জ্বলতে দেখেন বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এর মধ্যেই একটি বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আগুনের গ্রাসে বেশ কয়েকটি বাড়ির আসবাবপত্র, রেফ্রিজারেটর, আলমারি এবং বৈদ্যুতিন সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *