মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ার একদিন আগেই শরীর দেয় এই বিশেষ সংকেত, জানুন বিস্তারিত

ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়া একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি যা সঠিক সময়ে চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে। তবে বড় ধরনের অ্যাটাক হওয়ার আগে শরীর অনেক সময় ‘মিনি ব্রেন স্ট্রোক’ বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকের মাধ্যমে আগাম সতর্কবার্তা দেয়। সাধারণত মস্তিষ্কের কোনো রক্তনালী সাময়িকভাবে ব্লক হয়ে গেলে অক্সিজেনের অভাব ঘটে এবং এই লক্ষণগুলো প্রকাশ পায়। যদিও এই সমস্যা ২৪ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যেতে পারে তবুও একে অবহেলা করা উচিত নয় কারণ এটি বড় বিপদের পূর্বাভাস হতে পারে।
শরীরের কোনো একদিকের হাত বা পা হঠাৎ অবশ হয়ে যাওয়া কথা বলতে অসুবিধা হওয়া কিংবা ভারসাম্যহীনতা বোধ করা মিনি স্ট্রোকের প্রধান লক্ষণ। এছাড়া হঠাৎ চোখে ঝাপসা দেখা মাথা ঘোরা এবং বিভ্রান্তি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই ঝুঁকি এড়াতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন। উচ্চ ফাইবার সমৃদ্ধ ফলমূল ও সবজি যেমন আপেল কলা গাজর এবং বিট ডায়েটে অন্তর্ভুক্ত করার পাশাপাশি লবণ ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা হার্ট ও মস্তিষ্কের সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করে।