নোংরা ও দুর্গন্ধযুক্ত ফ্রিজ নতুনের মতো ঝকঝকে করার জাদুকরী টিপস জেনে নিন
March 30, 202612:37 pm

টানা ব্যবহারের ফলে ফ্রিজে জমা জেদি দাগ ও দুর্গন্ধ দূর করা এখন আরও সহজ। পরিষ্কার করার আগে ফ্রিজের সুইচ বন্ধ করে প্লাগ খুলে ফেলুন এবং সব খাবার বের করে ডিফ্রস্ট হতে দিন। এরপর বরফ গলে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে গরম জল ও তরল ডিটারজেন্টের মিশ্রণ ব্যবহার করে ট্রে এবং ড্রয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিন।
ফ্রিজের গায়ে লেগে থাকা কালচে দাগ দূর করতে বেকিং সোডা ও সাদা ভিনেগারের পেস্ট অত্যন্ত কার্যকর। এই পেস্ট কিছুক্ষণ লাগিয়ে রেখে মুছে ফেললেই দাগ ভ্যানিশ হয়ে যাবে। এছাড়া ফ্রিজের ভেতরের গুমোট দুর্গন্ধ নিমেষে দূর করতে বেকিং সোডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। এই সাধারণ ঘরোয়া পদ্ধতিগুলো মানলেই আপনার ফ্রিজ থাকবে জীবাণুমুক্ত ও সতেজ।