চা খাওয়ার আগে না পরে জল পান করা কি স্বাস্থ্যের জন্য ভালো?

চা খাওয়ার আগে না পরে জল পান করা কি স্বাস্থ্যের জন্য ভালো?

চায়ের আগে নাকি পরে জল পান করা উচিত, তা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চায়ের আগে জল পান করা শরীরের জন্য বেশ উপকারী, কারণ এটি অ্যাসিডিটি প্রতিরোধে সাহায্য করে। খালি পেটে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে, কিন্তু চা পানের ১০-১৫ মিনিট আগে এক গ্লাস জল খেলে পাকস্থলীতে একটি সুরক্ষামূলক স্তর তৈরি হয়। এছাড়া, চায়ের ট্যানিন থেকে দাঁত হলুদ হওয়া রোধ করতে এবং ডিহাইড্রেশন বা শরীরের জলশূন্যতা এড়াতেও চা পানের আগে জল পান করা কার্যকর।

অন্যদিকে, চা পান করার পরপরই জল পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, গরম চায়ের পরপরই জল পানের ফলে তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের কারণে দাঁতের এনামেলের ক্ষতি হয় এবং দাঁতে সংবেদনশীলতা তৈরি হয়। এছাড়া, গরম চায়ের পরপরই ঠান্ডা জল খেলে শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়ে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে, যার ফলে পেট ভার বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *