সকালে চা-কফি নয়! জল, বাদাম নাকি ফল— শরীর চাঙ্গা রাখতে কোনটা সেরা?

সকালে চা-কফি নয়! জল, বাদাম নাকি ফল— শরীর চাঙ্গা রাখতে কোনটা সেরা?

সকালে ঘুম থেকে ওঠার পর আপনি প্রথম কী খাচ্ছেন বা পান করছেন, তার ওপর নির্ভর করে আপনার সারাদিনের মেজাজ, কর্মক্ষমতা এবং খাদ্যাভ্যাস। অনেকেই সকালে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফিতে চুমুক দিয়ে দিন শুরু করতে ভালোবাসেন। আবার স্বাস্থ্য সচেতন অনেকে বেছে নেন ভেজানো বাদাম, তাজা ফল কিংবা কোনো বিশেষ স্বাস্থ্যকর পানীয়।

সারারাত প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পেট খালি থাকার পর সকালে শরীরের তরল ও পুষ্টির চাহিদা সবচেয়ে বেশি থাকে। তবে মনে রাখা জরুরি, সবার হজমক্ষমতা বা শারীরিক প্রয়োজন এক নয়। তাই অন্যের দেখা দেখি নয়, নিজের শরীরের কথা শুনেই সকালের খাবার নির্বাচন করা বুদ্ধিমানের কাজ।

১. শরীরকে হাইড্রেট রাখা সবচেয়ে জরুরি

সকালে উঠেই প্রথম কাজ হলো শরীরকে রিহাইড্রেট করা। দীর্ঘ সময় জল না খাওয়ার পর খালি পেটে জল খেলে তা শরীরে তরলের ভারসাম্য ফিরিয়ে আনে। এর জন্য সাধারণ জলের পাশাপাশি ইষদুষ্ণ জলও খুব উপকারী। তবে গরম জলে কিছু মিশিয়েই খেতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই। আসল উদ্দেশ্য হলো শরীরে জলের অভাব দূর করে আপনাকে সতেজ করে তোলা।

২. শক্তির উৎস ভেজানো বাদাম

সকালের প্রাতঃরাশে বা তার আগে ভেজানো বাদাম খাওয়ার অভ্যাস অত্যন্ত পুষ্টিকর। বাদামে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন-ই, ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট। সঠিক পরিমাণে বাদাম খেলে তা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, অহেতুক আসাময়ে খাওয়ার প্রবণতা কমায় এবং সারাদিন শরীরে শক্তির জোগান দেয়।

৩. জুস নয়, খান গোটা ফল

সকালের খাদ্যতালিকায় আপেল বা পেঁপের মতো গোটা ফল রাখা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ফলের ভেতরে থাকা ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক করতে সাহায্য করে। তাই ফলের রস না খেয়ে চিবিয়ে গোটা ফল খাওয়াই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো বিকল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *