এক গ্লাস জলেই লুকিয়ে বিরাট ম্যাজিক! চিয়া সিডের এই গোপন গুণগুলো জানলে চমকে উঠবেন আপনিও

এক গ্লাস জলেই লুকিয়ে বিরাট ম্যাজিক! চিয়া সিডের এই গোপন গুণগুলো জানলে চমকে উঠবেন আপনিও

ছোট্ট দানা, কিন্তু গুণাগুণে ভরা পুরো শক্তির ভাঁড়ার। প্রতিদিনের ডায়েটে চিয়া সিড রাখা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আলফা-লিনোলেনিক অ্যাসিড এবং ক্যালসিয়াম-ম্যাগনেসিয়ামের মতো জরুরি খনিজে সমৃদ্ধ এই বীজ সার্বিক শারীরিক সুস্থতা নিশ্চিত করে। এতে প্রচুর ফাইবার থাকায় এটি হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। চিয়া সিডের জল খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বার বারবার খিদে পাওয়ার প্রবণতা কমে এবং সহজে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এছাড়া নিয়মিত চিয়া সিড খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, কারণ এটি কার্বোহাইড্রেটকে চিনিতে রূপান্তর করার প্রক্রিয়া ধীর করে দেয়, যা ডায়াবেটিস রোগীদের পক্ষে অত্যন্ত কার্যকরী।

শুধু ওজন নিয়ন্ত্রণ নয়, চিয়া সিড হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও অনন্য। এতে থাকা ওমেগা-৩ উপাদান শরীরের প্রদাহ কমাতে, খারাপ কোলেস্টেরল (এলডিএল) হ্রাস করতে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে, যা হাড়ের ঘনত্ব বাড়িয়ে হাড়কে করে তোলে অধিক শক্তিশালী। প্রোটিন ও ফ্যাট-সমৃদ্ধ এই সিড ডায়েটে রাখলে হার্ট ভালো থাকে এবং স্মৃতিশক্তি উন্নত হয়। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন দুই চামচ পর্যন্ত ভিজিয়ে রাখা চিয়া সিড খেলে সবথেকে বেশি স্বাস্থ্যসুফল পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *