স্তন ক্যানসারের ঝুঁকি কমায় এই ৬ খাবার, আজই পাতে রাখুন
September 14, 20269:33 am

মহিলাদের মধ্যে স্তন ক্যানসার একটি অন্যতম পরিচিত ও মারাত্মক রোগ। এই জটিল অসুখে স্তনের কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়ে টিউমারের সৃষ্টি করে। তবে চিকিৎসকদের মতে, জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে এই ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
দৈনন্দিন ডায়েটে যে ৬টি খাবার রাখলে এই মারণ রোগ থেকে দূরে থাকা যায়, সেগুলি হলো:
- গ্রিন টি: অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাটেচিনে ভরপুর গ্রিন টি শরীরের বিপাক হার বাড়াতে এবং ডিএনএ সুরক্ষিত রাখতে সাহায্য করে। নিয়মিত এটি পান করলে স্তন ক্যানসারের ঝুঁকি কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং রক্তচাপও স্বাভাবিক থাকে।
- ব্রকোলি: এই সবজিতে থাকা ‘সালফোরাফেন’ নামক বিশেষ যৌগ শরীরের ক্যানসার কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে অত্যন্ত কার্যকরী। এটি স্তন ছাড়াও প্রোস্টেট, মূত্রাশয় এবং ফুসফুসের ক্যানসারের বিরুদ্ধে সুরক্ষা দেয়।
- মাশরুম: নিয়মিত মাশরুম খাওয়ার অভ্যাস স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে ম্যাজিকের মতো কাজ করে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র ১০ গ্রাম মাশরুম খেলে এই রোগের ঝুঁকি দুই-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে।
- টমেটো: রান্না করা টমেটোতে রয়েছে ‘লাইকোপিন’ নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে লাইকোপিনের পর্যাপ্ত মাত্রা স্তন ক্যানসারের ঝুঁকি প্রায় ২২ শতাংশ পর্যন্ত হ্রাস করতে সাহায্য করে।
- কফি: কফিতে উপস্থিত ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোষগুলিকে ক্যানসারের দিকে ঠেলে দিতে পারে এমন ক্ষতি থেকে রক্ষা করে। ফলে পরিমিত কফি পান করা এই রোগের ঝুঁকি কমাতে সহায়ক।
- গাজর: প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গাজর স্তন ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। রক্তে বা শরীরে ক্যারোটিনয়েডের মাত্রা বেশি থাকলে এই ক্যানসারের আশঙ্কা প্রায় ২৮ শতাংশ পর্যন্ত কমে যায়।