সঙ্গীর ভুল খোঁজাই কাল? সম্পর্ক টিকিয়ে রাখতে গৌরগোপাল দাসের ৩ টিপস

সম্পর্কের শুরুতে চারপাশটা রঙিন মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে দাম্পত্য বা প্রেমের রসায়ন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর সঙ্গীর প্রতি বিরক্তি ও দূরত্ব কেন তৈরি হয় এবং কীভাবে এই পরিস্থিতি সামলানো যায়, তার সহজ সমাধান দিয়েছেন জনপ্রিয় আধ্যাত্মিক ইনফ্লুয়েন্সার গৌরগোপাল দাস।
খুঁত খোঁজার অভ্যাসেই বিচ্ছেদ কারও সঙ্গে বেশি সময় কাটালে তাঁর ছোটখাটো খামতি বা ত্রুটিগুলো বেশি স্পষ্ট হয়ে ওঠে। গৌরগোপাল দাসের মতে, প্রতিনিয়ত সঙ্গীর ভুল খোঁজার এই অভ্যাসই মনের মধ্যে তিক্ততা বাড়ায় এবং ধীরে ধীরে ভালোবাসার মাঝে বড় দেয়াল তুলে দেয়।
ইতিবাচক দিকে মনোযোগ সঙ্গীর ভুলগুলোতে আটকে না থেকে তাঁর ভালো দিকগুলোর দিকে নজর দেওয়া জরুরি। যে গুণগুলো দেখে আপনি প্রথম দিন তাঁর প্রেমে পড়েছিলেন, সেগুলোকে আবার মনে করার চেষ্টা করুন। এতে জমে থাকা ক্ষোভ সহজেই কেটে যাবে।
ক্ষমা ও স্পষ্ট যোগাযোগ সবকিছু এড়িয়ে যাওয়া বা মেনে নেওয়া সম্ভব নাও হতে পারে। তাই সমস্যা হলে মনে রাগ পুষে না রেখে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। ছোটখাটো ভুল ক্ষমা করার মানসিকতা এবং সঠিক যোগাযোগই যে কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মজবুত রাখে।