মেদ ঝরিয়ে ফ্ল্যাট টমি চান? রোজ সকালে চুমুক দিন এই ৬ ‘জাদু’ পানীয়তে!

মেদ ঝরিয়ে ফ্ল্যাট টমি চান? রোজ সকালে চুমুক দিন এই ৬ ‘জাদু’ পানীয়তে!

পেটের চারপাশে জমে থাকা জেদি চর্বি, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ভিসারাল ফ্যাট’ বলা হয়, তা ঝরানো বেশ চ্যালেঞ্জিং। নিয়ম করে ব্যায়াম বা ডায়েট করলেও পেটের এই মেদ সহজে কমতে চায় না। তবে হতাশ হওয়ার কিছু নেই—আমাদের রান্নাঘরেরই কয়েকটি প্রাকৃতিক পানীয় এই জেদি মেদ গলিয়ে ফেলতে জাদুর মতো কাজ করে।

আজই আপনার প্রতিদিনের ডায়েটে যুক্ত করুন এই ৬টি পানীয়:

  • গ্রিন টি: গ্রিন টি-তে প্রচুর পরিমাণে বায়ো-অ্যাকটিভ উপাদান রয়েছে, যা শরীরের মেটাবলিজম বা বিপাকহার দ্রুত বাড়ায়। এটি শরীরের ফ্যাট সেল বা চর্বি কোষগুলোকে ভেঙে ফেলতে সাহায্য করে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি গ্রিন টি খেলে পেটের চর্বি দ্রুত ঝরে।
  • জিরে ভেজানো জল: পেট ফাঁপা বা ব্লোটিংয়ের সমস্যায় জিরে জল দারুণ কার্যকরী। জিরেতে থাকা ‘কিউমিনালডিহাইড’ নামক উপাদান হজমে সাহায্যকারী এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে। ফলে খাবার খুব দ্রুত হজম হয় এবং পেটে মেদ জমতে পারে না।
  • লেবু জল: লেবু জল শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। মিষ্টি পানীয় বা কোল্ড ড্রিঙ্কসের বিকল্প হিসেবে সকালে এক গ্লাস হালকা গরম লেবু জল খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি ঢোকে না এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।
  • মেথি ভিজানো জল: সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে হজমশক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শরীরে জমে থাকা অতিরিক্ত জল ও গ্যাস বের করে দেয়, ফলে পেট ফোলা ভাব কমে।
  • দারুচিনি জল: মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবল ইচ্ছে নিয়ন্ত্রণ করতে দারুচিনি জল দারুণ কাজ করে। এই লো-ক্যালোরি পানীয়টি খাবার হজমের গতি কিছুটা ধীর করে পেট দীর্ঘক্ষণ ভরা রাখে এবং রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে।
  • আদা জল: আদা জল মেটাবলিজম বাড়িয়ে চর্বি গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এটি পান করলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে।

সঠিক ডায়েট chart এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক কসরতের পাশাপাশি এই পানীয়গুলো গ্রহণ করলে খুব দ্রুত পেটের মেদ ঝরে ছিপছিপে কোমর পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *