করকটে মঙ্গল ও বৃহস্পতির শক্তিশালী মহাযুতি! ৩১ অক্টোবর পর্যন্ত গোল্ডেন টাইমে ভাগ্য খুলছে কোন ৪ রাশির?
জ্যোতিষশাস্ত্রে শক্তি ও সাহসের কারক মঙ্গল এবং ধন-সম্পদ ও সৌভাগের কারক বৃহস্পতি—দুই প্রভাবশালী গ্রহের বিরল উপস্থিতি ঘটেছে কর্কট রাশিতে। এই দুই শক্তিশালী গ্রহের সহাবস্থানে গঠিত ‘মহাযুতি’ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে। কর্কট রাশিতে মঙ্গল ও গুরুর এই বিশেষ যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। এই সময়কালে জাতক-জাতিকাদের জীবনে যেমন আসবে অর্থনৈতিক সমৃদ্ধি, তেমনই মিটে যাবে দীর্ঘদিনের পারিবারিক ও মানসিক জটিলতা।
বিশেষ করে বৃষ, ধনু, তুলা এবং সিংহ—এই চার রাশির জন্য পুরো অক্টোবর মাসটি অত্যন্ত শুভ এবং সাফল্যের হতে চলেছে। এই সময় বৃষ ও সিংহ রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় বড় পদোন্নতির পাশাপাশি আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ধনু রাশির শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও আটকে থাকা কাজ পূর্ণ হবে এবং তুলা রাশির জাতকরা আর্থিক সংকট কাটিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে সক্ষম হবেন। এই চার রাশির জীবনে সমস্ত বাধা কেটে গিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এই শুভ সংযোগ।