ভারী বৃষ্টির দিন শেষ! জেনে নিন আগামী সাত দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

ভারী বৃষ্টির দিন শেষ! জেনে নিন আগামী সাত দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

রাজ্যে নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে যাওয়ার পর অবশেষে আবহাওয়ায় স্বস্তির পরিবর্তন এসেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী সাত দিন ধরে কেবল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি বর্ষণের সেই দিনগুলি এখন অতীত, ফলে সাধারণ জনজীবনে বড় ধরনের কোনো দুর্যোগের শঙ্কাও উড়িয়ে দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী আট অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াসহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাওই আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। উৎসবের এই আবহাওয়ায় লাগাতার বৃষ্টির আশঙ্কা না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *