দুর্গাপুজোয় মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময়সূচি নিয়ে চরম বিভ্রান্তি!

দুর্গাপুজোয় মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময়সূচি নিয়ে চরম বিভ্রান্তি!

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। প্যান্ডেলে প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই এ বছর মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পঞ্জিকার ভিন্নতার কারণে পুজোর নির্ঘণ্টে দেখা দিয়েছে নানা পার্থক্য। এ বছর দু’দিন সপ্তমী পালন শেষে ১৯ অক্টোবর, সোমবার পালিত হবে মহাষ্টমী। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সন্ধিপুজোর আগেই অষ্টমী পুজো ও অঞ্জলি সম্পন্ন করা আবশ্যক।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ১৯ অক্টোবর সকাল ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ড থেকে সকাল ৮টা ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে সন্ধিপুজোর সময় নির্ধারণ করা হয়েছে। ফলে এই নিয়ম মানলে ভোর সাড়ে সাতটার আগেই মণ্ডপে অঞ্জলি পর্ব শেষ করতে হবে। তবে বেলুড় মঠ ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসরণে সন্ধিপুজোর সময় পড়েছে সকাল ১০টা ২৮ মিনিট থেকে বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত, যা মানলে অঞ্জলি দেওয়া যাবে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে। এখন বারোয়ারি ও পারিবারিক পুজো কমিটিগুলি কোন নির্ঘণ্ট মেনে পুজো সম্পন্ন করে, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *