আগামী ১২২ দিন ভাগ্য বদলাবে এই ৫ রাশির! শনির নক্ষত্র পরিবর্তনে আসবে বিশাল আর্থিক সাফল্য

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্মের দাতা ও ন্যায়বিচারের দেবতা শনিদেব আগামী ৯ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। এদিন শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এবং আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শনি ও বৃহস্পতির এই বিশেষ সংযোগের ফলে ১২টি রাশির জীবনে গভীর প্রভাব পড়বে। তবে এর মধ্যে বিশেষ করে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে দীর্ঘদিনের আটকে থাকা কাজে গতি ও আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে।
শনির এই শুভ গোচরের ফলে মেষ রাশির আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি আইনি ঝামেলা থেকে মুক্তির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বৃষ রাশির আর্থিক লাভ ও বিনিয়োগের নতুন পথ প্রশস্ত হবে এবং কর্কট রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি, তুলা রাশির ব্যবসায়িক প্রসার এবং মকর রাশির আর্থিক অবস্থার অভাবনীয় উন্নতির জোরালো যোগ রয়েছে। আগামী ১২২ দিন এই সৌভাগ্যবান রাশিগুলির জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে।