চাষের খরচ কমাতে বিরাট সুযোগ, কৃষি যন্ত্রপাতিতে মিলবে ৫০ শতাংশ ভর্তুকি!

চাষের খরচ কমাতে বিরাট সুযোগ, কৃষি যন্ত্রপাতিতে মিলবে ৫০ শতাংশ ভর্তুকি!

রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষিকাজকে আরও সহজসাধ্য ও প্রযুক্তিনির্ভর করতে বড়সড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আধুনিক কৃষিযন্ত্র ক্রয় থেকে শুরু করে কিষাণ ড্রোন ও যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য একটি আকর্ষণীয় আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পাওয়ার টিলার, রোটাভেটর, পাম্পসেট থেকে শুরু করে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষকদের ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। বিশেষ করে সোলার পাম্পসেটের ক্ষেত্রে ৬০ শতাংশ বা সর্বাধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান মিলবে, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে।

কৃষকবন্ধু নতুন বা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত ১৮ থেকে ৭০ বছর বয়সি কৃষকরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সরকারি স্বীকৃত কৃষকগোষ্ঠী ও সমবায় সংস্থাগুলিও এর জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট সরকারি পোর্টালে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু থাকবে। অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর প্রিন্ট কপি প্রয়োজনীয় নথিসহ স্থানীয় কৃষি অধিকর্তার দপ্তরে জমা দেওয়া বাধ্যতামূলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *