রাতে কাসিতে দম আটকে আসছে? ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি!

রাতে কেন বাড়ে কাশির প্রকোপ? প্রতিকারের উপায় জানালেন বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদক: রাতে ঘুমানোর সময় অনেকেরই কাশির সমস্যা বেড়ে যায়। কেন এমনটি ঘটে এবং এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, রাতে মানুষ যখন চিত হয়ে শোন, তখন শরীরের ওপরের শ্বাসতন্ত্রে মিউকাস বা কফ জমতে শুরু করে। মহাকর্ষ বলের প্রভাবে সেই কফ গলায় এসে আটকে যায়, যা শ্বাসনালীতে অস্বস্তি তৈরি করে কাশির উদ্রেক ঘটায়। এছাড়া রাতের তাপমাত্রা কমে যাওয়া, এসি বা ফ্যানের ঠান্ডা বাতাস এবং বিছানাপত্র বা বালিশে জমে থাকা ধূলিকণা ও মাইটসের কারণে অ্যালার্জির সমস্যা তীব্র হয়। বিশেষ করে অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। পাশাপাশি, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকলে শুয়ে পড়ার পর পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালী দিয়ে ওপরে উঠে আসায় তীব্র কাশি হতে পারে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন:
- বালিশের ব্যবহার: শোওয়ার সময় মাথার নিচে একটু উঁচু বালিশ ব্যবহার করলে মিউকাস জমার সুযোগ পায় না, যা কাশি কমাতে সাহায্য করে।
- পরিবেশ নিয়ন্ত্রণ: শোয়ার ঘরের বাতাস চলাচল স্বাভাবিক রাখা এবং নিয়মিত বিছানাপত্র পরিষ্কার রাখা জরুরি।
- ঘরোয়া যত্ন: শোয়ার আগে হালকা গরম জল পান করা, অথবা আদা বা মধু সেবন করলে গলায় আরাম পাওয়া যায় এবং কাশির বেগ কমে।
তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি কাশির সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা নিয়মিত ঘটতে থাকে, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়।