নিষিদ্ধ ওল্ড মঙ্ক! কেন হঠাৎ এমন বড় বিতর্ক?

নিষিদ্ধ ওল্ড মঙ্ক! কেন হঠাৎ এমন বড় বিতর্ক?

 

মহারাষ্ট্রে সাময়িকভাবে নিষিদ্ধ ওল্ড মঙ্ক রাম, কারণ জানাল এফএসএসএআই

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে জনপ্রিয় পানীয় ‘ওল্ড মঙ্ক’ রামের বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণকারী সংস্থা (FSSAI)। মূলত পণ্যটির গুণগত মান এবং লেবেল সংক্রান্ত অসংগতি নিয়ে ওঠা আপত্তির জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলিতে অবস্থিত ওল্ড মঙ্কের উৎপাদন কেন্দ্রে সম্প্রতি এফএসএসএআই-এর একটি প্রতিনিধি দল পরিদর্শন চালায়। এরপরই নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। এফএসএসএআই-এর প্রধান আপত্তির জায়গাটি হলো, পানীয়টির নির্দিষ্ট কিছু উপাদান এবং বোতলের গায়ে লাগানো লেবেল।

খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের দাবি, বোতলের গায়ে যে সমস্ত উপাদানের উল্লেখ রয়েছে এবং যেভাবে পণ্যটি বাজারজাত করা হচ্ছে, তা প্রকৃত অর্থে ‘রাম’ (Rum) কি না, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এই অসংগতি দূর করতে এবং লেবেল পরিবর্তনের জন্য সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল।

এফএসএসএআই-এর এই কঠোর অবস্থানের প্রেক্ষিতে ওল্ড মঙ্ক প্রস্তুতকারী সংস্থা লেবেল পরিবর্তনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রের বাজারে এই জনপ্রিয় পানীয়টি পাওয়া যাবে না। বর্তমানে ওয়াইন শপ ও সংশ্লিষ্ট মহল এখন নজর রাখছে, কবে নাগাদ সমস্ত নিয়ম মেনে আইনি জট কাটিয়ে বাজারে ফের ওল্ড মঙ্ক কামব্যাক করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *