শীতে বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইল লিট্টি-চোখা! জেনে নিন সহজ প্রেশার কুকার রেসিপি

শীতে বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইল লিট্টি-চোখা! জেনে নিন সহজ প্রেশার কুকার রেসিপি

 

ঘরেই তৈরি করুন ঐতিহ্যবাহী বিহারি লিট্টি-চোখা

নিজস্ব প্রতিবেদক: ছুটির দিনে ভোজনরসিকদের পাতে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবারের সন্ধান থাকলে মন্দ হয় না। বিহারের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার ‘লিট্টি-চোখা’ এখন খুব সহজেই তৈরি করা সম্ভব। বাড়িতে বসেই প্রেশার কুকারে কীভাবে এই জিভে জল আনা খাবারটি তৈরি করবেন, তার একটি সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ:
লিট্টির ডো তৈরির জন্য প্রয়োজন ২ কাপ গমের আটা, ২ চা চামচ ঘি, আধা চা চামচ লবণ ও পরিমাণমতো জল। ছাতুর পুরের জন্য লাগবে ২ কাপ ছাতু, ১ টেবিল চামচ মিহি করে কাটা রসুন, ১ চা চামচ আদা কুচি, ২টি কাঁচা লঙ্কা কুচি, অর্ধেক পেঁয়াজ কুচি, আধা চা চামচ কালোজিরা, ২ টেবিল চামচ সর্ষের তেল, অর্ধেক লেবুর রস, সামান্য আচারের মশলা ও স্বাদমতো লবণ।

চোখা তৈরির জন্য দরকার ১টি বড় বেগুন, ২টি টমেটো, ২ কোয়া রসুন, অর্ধেক পেঁয়াজ কুচি, আধা চা চামচ আদা কুচি, ২টি কাঁচা লঙ্কা কুচি, আধা চা চামচ সর্ষের তেল, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি ও লবণ।

প্রস্তুত প্রণালী:
প্রথমে আটা, লবণ ও ঘি মিশিয়ে অল্প জল দিয়ে শক্ত মণ্ড তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর অন্য একটি পাত্রে ছাতু ও মশলাপাতি মিশিয়ে পুর প্রস্তুত করুন। আটার ডো থেকে লেচি কেটে মাঝখানে পুর ভরে গোল বলের আকৃতি দিন।

রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রেশার কুকারের ব্যবহার। কুকারের রাবার (গ্যাসকেট) ও সিটি খুলে নিয়ে সামান্য তেল দিয়ে লিট্টিগুলো সাজিয়ে দিন। অল্প আঁচে ১০ থেকে ১৫ মিনিট ধরে রান্না করুন এবং মাঝে মাঝে কুকারটি ঘুরিয়ে দিন, যাতে সব দিক সমানভাবে সোনালি ও মুচমুচে হয়।

অন্যদিকের চোখা তৈরির জন্য বেগুন ও টমেটো পুড়িয়ে নিন। পোড়া সবজির খোসা ছাড়িয়ে তাতে পেঁয়াজ, আদা, লঙ্কা, সর্ষের তেল ও ধনেপাতা দিয়ে চটকে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চোখা। এবার গরম গরম লিট্টির সঙ্গে পরিবেশন করুন পুষ্টিকর এই খাবারটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *