ভাই ফোঁটার দিনে আপনার ভাগ্যে কী চমক অপেক্ষা করছে! জেনে নিন আজকের রাশিফল

আজকের রাশিফল
মেষ: আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন, তাই সতর্ক থাকা প্রয়োজন।
বৃষ: ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। গৃহ নির্মাণের শুভ সময় আসলেও কর্মক্ষেত্রে অনীহা দেখা দিতে পারে। কাউকে উপকার করতে গিয়ে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ থাকলেও স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। নিজের প্রতিবাদী মানসিকতা নিয়ন্ত্রণ করা জরুরি।
মিথুন: দীর্ঘদিনের ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। তবে অফিসে উন্নতির যোগ আছে। স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ রোগের উপদ্রব বাড়তে পারে। ভাই-বোনদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। ব্যয়ের বিষয়ে সংযত হওয়া প্রয়োজন।
কর্কট: সন্তানদের ভালো ফলাফলে সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে উদাসীনতা আপনার ক্ষতি করতে পারে। রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন এবং ব্যথা বা দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সিংহ: অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন, অন্যথায় বিবাদ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে হবে। আজ কোনো শোকের বা খারাপ খবর পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিজ্ঞান চর্চায় উন্নতির যোগ আছে।
কন্যা: প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়তে পারে। পরিশ্রমের সুফল পাবেন এবং সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। আগুন থেকে সতর্ক থাকুন। গুরুজনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই শ্রেয়। সঙ্গীতচর্চার সঙ্গে যুক্তদের জন্য নতুন রাস্তা খুলতে পারে।
তুলা: অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। তবে কর্মক্ষেত্রে কোনো ভুল ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে।
বৃশ্চিক: অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে কাজ করা প্রয়োজন। চাকরিজীবীদের পদোন্নতির যোগ আছে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে সংসারে অশান্তি হতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে।
ধনু: ব্যবসায় উৎপাদন বৃদ্ধি পেলেও সকালের দিকে আর্থিক ক্ষতির খবর আসতে পারে। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনো সামান্য অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে, তাই চলাফেরায় সতর্কতা জরুরি।
মকর: বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যবসায়িক জটিলতা কাটিয়ে ওঠার এটি ভালো সময়। কর্মক্ষেত্রে বিরোধীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোই ভালো। ঋণ পরিশোধ করতে গিয়ে সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে।
কুম্ভ: কর্মক্ষেত্রে অযথা ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন। সম্পত্তি কেনাবেচার জন্য এটি শুভ সময়। নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। অর্থ উপার্জনের ভাগ্য ভালো থাকলেও দিনের শেষ ভাগে কিছুটা অশুভ হতে পারে।
মীন: বিদ্যার্থীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। হঠাৎ বিষয়-সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। কাজের প্রয়োজনে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে অপ্রিয় সত্য কথা বলায় বিপত্তি ঘটতে পারে। ভুল সিদ্ধান্তে ভালো সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।