জুতো থেকে দুর্গন্ধ? জেনে নিন দূর করার জাদুকরী ঘরোয়া উপায়!
November 10, 20267:46 pm

বন্ধ জুতোয় আর্দ্রতার কারণে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বংশবিস্তারে পায়ের দুর্গন্ধ সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা জানান, সারাদিন পা ঢাকা থাকায় ঘাম শুকোতে না পারায় এই ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে।
এই সমস্যা সমাধানে নিয়মিত অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পা পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। সুতির মোজা ব্যবহার, একদিন অন্তর জুতো রোদে শুকানো এবং প্রয়োজনে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।