গুগল সার্চে কেন হঠাৎ ট্রেন্ডিং ভয়ঙ্কর এই বাক্য, আসল রহস্য জানলে অবাক হবেন
&w=700&resize=700,400&ssl=1)
ইন্টারনেট দুনিয়ায় গত ২৪ ঘণ্টায় তোলপাড় সৃষ্টি করেছে একটি গায়ে কাঁটা দেওয়া বাক্য— ‘সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপন’। হঠাৎ করেই গুগল ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসা এই শব্দগুচ্ছ ঘিরে নেটিজেনদের মধ্যে তীব্র কৌতূহল ও রহস্যের দানা বেঁধেছে। তবে এই আতঙ্কের আড়ালে রয়েছে বিনোদনের এক দারুণ খবর। আসলে এটি নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া একটি নতুন হরর ড্রামা সিরিজের নাম, যা ২৬ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হয়েছে। বিশ্বখ্যাত ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের নির্মাতাদের যুক্ত থাকা এই সিরিজের জনপ্রিয়তাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
হ্যালি জেড বোস্টনের সৃষ্টি এই সিরিজটি র্যাচেল ও নিকি নামের এক দম্পতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বিয়ের ঠিক আগে নিকির আদি বাড়িতে গিয়ে তারা এক অশুভ ও রহস্যময় পরিস্থিতির সম্মুখীন হয়, যা তাদের আনন্দময় অনুষ্ঠানকে বিভীষিকায় পরিণত করে। মোট ৮টি এপিসোডের এই টানটান উত্তেজনায় ভরা সিরিজে ক্যামিলা মরোন ও অ্যাডাম ডিমার্কো প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভৌতিক নাম এবং রহস্যঘেরা গল্পের কারণেই এই সিরিজটি এখন সোশ্যাল মিডিয়া থেকে সার্চ ইঞ্জিন—সর্বত্র রাজত্ব করছে।