পরীক্ষার খাতায় ১০০ টাকার নোট ও জয় শ্রী রাম স্লোগান দিয়ে পাশ করার আজব আবদার ছাত্রের

পরীক্ষার খাতায় ১০০ টাকার নোট ও জয় শ্রী রাম স্লোগান দিয়ে পাশ করার আজব আবদার ছাত্রের

উত্তরপ্রদেশের হামিরপুর জেলার সুমেরপুরে এক দ্বাদশ শ্রেণির ছাত্রের সমাজবিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। রাঘব নামের ওই ছাত্র উত্তরপত্রে প্রশ্নের উত্তরের বদলে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হনুমান’ স্লোগান লেখার পাশাপাশি পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ১০০ টাকার দুটি নোট সেঁটে দিয়েছে। মা গীতা মহেশ্বরী ইন্টার কলেজের এই ঘটনায় শিক্ষকরা রীতিমতো তাজ্জব হয়ে গেছেন।

ভাইরাল হওয়া সেই উত্তরপত্রে দেখা গেছে, ছাত্রটি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে অদ্ভুত সব ছড়া ও কবিতা লিখেছে। এমনকি বাবরের বাবার নাম হিসেবে ছত্রপতি শিবাজি মহারাজের নাম লিখে নিজেকে ১০০-তে ১০০ দেওয়ার দাবিও জানিয়েছে সে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উত্তরপত্রের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে হাসির রোল ওঠে। তবে পরীক্ষার খাতায় এমন কুরুচিকর ও অপেশাদার আচরণের তীব্র সমালোচনাও করছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *