বিরাট কোহলির চোখে অভিষেক বা সূর্যবংশী নন টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ তারকা এই ক্রিকেটার

বিরাট কোহলির চোখে অভিষেক বা সূর্যবংশী নন টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ তারকা এই ক্রিকেটার

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিধ্বংসী জয়ের পর ভারতীয় ক্রিকেটের আগামীর নক্ষত্র বেছে নিলেন বিরাট কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতানোর পর বিরাট তাঁর দলের অধিনায়ক রজত পাটিদারকে প্রশংসায় ভরিয়ে দেন। বিরাটের মতে, অভিষেক শর্মা বা বৈভব সূর্যবংশী নন, বরং রজত পাটিদারই হলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার। উল্লেখ্য, গত মরসুমে পাটিদারের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি এবং বিরাটের মতে তাঁর দ্রুত রান তোলার ক্ষমতা সত্যিই অসাধারণ।

এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ঈশান কিশানের ৮০ এবং অনিকেত বর্মার ৪৩ রানের সৌজন্যে ২০১ রান তোলে হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্ট দ্রুত ফিরলেও দেবদত্ত পাডিক্কাল ২৬ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে রজত পাটিদার মাত্র ১২ বলে ৩১ রান করে জয়ের পথ প্রশস্ত করেন এবং বিরাট কোহলি অপরাজিত থেকে ১৫.৪ ওভারেই ম্যাচ শেষ করে দেন। আরসিবির হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ২২ রানে ৩ উইকেট নেন জ্যাকব ডাফি। প্রিয় তারকার মুখ থেকে এমন সার্টিফিকেট পাওয়ায় রজত পাটিদারকে নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন উন্মাদনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *