জার্মান মডেলের ছবিতে কোহলির ‘লাইক’, এ বারেও কি পিছু ছাড়ছে না বিতর্ক!
April 17, 20263:51 pm

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির কোনো একটি পোস্টে লাইক দেওয়াকে কেন্দ্র করে নতুন করে ট্রোল ও মিমের ছড়াছড়ি শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ এটিকে অ্যালগরিদমের ভুল হিসেবে চিহ্নিত করে বিদ্রূপ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কোহলি এই ইন্সটাগ্রাম পোস্টে লাইক করেছেন। এ বার অ্যালগোরিদম নিয়ে আরও একটা রচনা সহ্য করতে হবে।’ অন্যদিকে, এক ক্রিকেটপ্রেমী বিরাটের পুরোনো একটি স্টোরির ছবি পোস্ট করে মন্তব্য করেছেন, ‘আবারও এমন কিছু দেখতে চলেছি।’