চিনে নিন বিরাটের ‘লাইক’ করা সেই রহস্যময়ী জার্মান মডেল কে!

চিনে নিন বিরাটের ‘লাইক’ করা সেই রহস্যময়ী জার্মান মডেল কে!

জার্মান-দক্ষিণ আফ্রিকান ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর লিজ়ল্যাজ়ের একটি ছবিতে লাইক দেওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি নেটিজ়েনদের নজরে আসে যে, বিরাট কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ওই ক্রিয়েটরের ছবিতে লাইক দেওয়া হয়েছে। অতীতেও অভিনেত্রী অবনীত কৌরের ছবিতে লাইক দেওয়া নিয়ে এরকম আলোচনার সৃষ্টি হয়েছিল, যা নিয়ে নেটিজ়েনরা নানা ধরনের জল্পনা ও সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম সংক্রান্ত ট্রোল শেয়ার করছেন। যদিও সংশ্লিষ্ট ছবিটি থেকে বিরাট পরে লাইকটি সরিয়ে নিয়েছেন।

সাইকোলজিতে এমএসসি ডিগ্রিধারী লিজ়ল্যাজ় একজন উঠতি কনটেন্ট ক্রিয়েটর, যিনি বিভিন্ন দেশের ভ্রমণ অভিজ্ঞতা, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিয়ো তৈরির জন্য পরিচিত। বিশেষ করে ভারতের লোকাল মার্কেট, স্ট্রিট ফুড ও সাধারণ মানুষের জীবন নিয়ে করা নিরপেক্ষ ভিডিয়োগুলোর জন্য তিনি ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত সক্রিয় লিজ়ল্যাজ় এতদিন ভ্লগার মহলেই সুপরিচিত ছিলেন, তবে বিরাটের এই লাইকের পর তাঁর জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *