ফের ব্রাত্য মহম্মদ শামি
October 17, 20264:52 am

নানান মহল থেকে প্রশ্ন ওঠা সত্ত্বেও আসন্ন নিউজিল্যান্ড সফরেও ভারতের ODI ও টেস্ট দলে জায়গা হল না মহম্মদ শামির। যাকে খারাপ খবর হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ চলতি রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেও ফের একবার নিজের জাত চিনিয়েছেন বাংলার ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে শামির অভিজ্ঞতা ভারতের কাজে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগে ফের তাঁকে ব্রাত্য করা নিয়ে প্রশ্ন উঠছে।