মেজাজ হারিয়ে শাস্তির মুখে শেফালি
October 21, 202610:59 am

মেজাজ হারিয়ে ICC-র শাস্তির মুখে পড়লেন ভারতের মহিলা ক্রিকেটার শেফালি বর্মা। আনুষ্ঠানিক ভাবে সতর্ক করা হয়েছে শেফালিকে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে ২২ বছর বয়সি তাঁর নামের পাশে। ১৮ অক্টোবর ম্যাচে জিম্বাবোয়ের ইনিংসের ১২তম ওভারে শ্রী চরণীর বলে চিপো মুগেরি-তিরিপানোর ক্যাচ মিস করেন শেফালি। হতাশায় বল মাটিতে ছুড়ে দেন তিনি। ICC-র আচরণবিধি অনুযায়ী এটিকে লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।