আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনাল্ডো, চোখের জলে ভাসছে বিশ্ব!

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এক আবেগঘন ভিডিওবার্তায় তিনি জাতীয় দল থেকে নিজের অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
ভিডিওবার্তায় সিআর সেভেন বলেন, “পর্তুগিজ জনগণের উদ্দেশ্যে জানাচ্ছি, জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন আজ চলে এসেছে। গত ২৩ বছর ধরে এই জার্সি পরা, দেশের সম্মান রক্ষা করা এবং বিশ্বজুড়ে বিভিন্ন স্টেডিয়ামে দেশের নাম উজ্জ্বল করার অনন্য সুযোগ ও দায়িত্ব পেয়েছিলাম।” তিনি আরও যোগ করেন, “পর্তুগাল সর্বদা আমার হৃদয়ে থাকবে।”
চলতি নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের সূচি শেষ হওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে পর্তুগাল দলের জার্সি তুলে রাখবেন।
ফুটবল ইতিহাসে এক অনন্য উচ্চতায় থাকা রোনালদো দেশের জার্সিতে মোট ২৩৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে গোল করেছেন ১৪৬টি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। তাঁর এই সুদীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারে রয়েছে ৬টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা এবং একটি ইউরোপীয় শিরোপা জয়ের অনন্য নজির।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার অবসরের ঘোষণায় সারা বিশ্বের কোটি কোটি ভক্তের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।