অলিম্পিক সংস্থার নির্বাচনে বড় ধাক্কা খেলেন পিটি উষা!

অলিম্পিক সংস্থার নির্বাচনে বড় ধাক্কা খেলেন পিটি উষা!

 

অলিম্পিক সংস্থার নির্বাচনে বড় ধাক্কা খেলেন পিটি উষা

নিউজ ঘন্টায় ঘন্টায় ডেস্ক: ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) ‘স্পোর্টস পার্সন অফ মেরিট’ নির্বাচনে বড়সড় ধাক্কা খেলেন কিংবদন্তি দৌড়বিদ পিটি উষা। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে মহিলা বিভাগে প্রথম চারজনের তালিকায় স্থান করে নিতে ব্যর্থ হয়েছেন তিনি।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে জয়ী হয়েছেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ, প্রাক্তন তীরন্দাজ দোলা ব্যানার্জি এবং প্রাক্তন হকি অধিনায়ক রানী রামপাল। এই চারজন ক্রীড়াবিদই ভোটপ্রক্রিয়ায় শীর্ষস্থান দখল করে জয়ী হয়েছেন। দেশের অন্যতম সেরা অ্যাথলিট হওয়া সত্ত্বেও পিটি উষার এই পরাজয়কে ক্রীড়া মহলে বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *