সৈয়দ মুস্তাক আলি ট্রফি: ইডেনে ধামাকা দেখাতে আসছে মুম্বইয়ের মেগাস্টার দল!
November 10, 20263:07 pm

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা করল মুম্বই। টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামবে দলটি। স্কোয়াডে শিবম দুবে, সরফরাজ খান ও শার্দুল ঠাকুরের মতো তারকা খেলোয়াড়দের রাখা হয়েছে।
দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সূর্যকুমার ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগামী ১৪ নভেম্বর হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে তারকায় ঠাসা মুম্বই। ইডেনে তাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।