ভূমিকম্পের সময় নিজেকে বাঁচাতে যা অবশ্যই করবেন
February 28, 202610:12 am

ভূমিকম্পের আকস্মিকতায় আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করবেন না। শান্ত থেকে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা জরুরি। ঘরের ভেতর থাকলে দেরি না করে মেঝেতে বসে পড়ুন এবং কোনো মজবুত আসবাবের নিচে আশ্রয় নিয়ে নিজের মাথা ও ঘাড় রক্ষা করুন। জানলার কাচ বা আলমারি থেকে দূরে থাকুন, কারণ এগুলো ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
যদি ঘরের বাইরে থাকেন, তবে বহুতল ভবন, বৈদ্যুতিক খুঁটি, বড় গাছ বা উড়ালপুল থেকে নিরাপদ দূরত্বে কোনো ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ান। মনে রাখবেন, ভূমিকম্পের সময় কখনোই লিফট ব্যবহার করা উচিত নয়। সঠিক সতর্কতা ও উপস্থিত বুদ্ধি আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।