২৬-এর ভোটে বিজেপির আরও খারাপ পরিণতি হবে, মোদী-দ্রৌপদী মুর্মুর পদ নিয়ে বিস্ফোরক অভিষেক
March 1, 20267:03 pm

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদও কি তবে ‘অনিশ্চিত’? ৬০ লক্ষ মানুষের নাগরিকত্ব ইস্যুতে সরাসরি মোদী সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১-এর বিধানসভা ভোটের ফলের প্রসঙ্গ টেনে তিনি সাফ জানান, ২০২৬ সালে বিজেপির দশা আরও করুণ হতে চলেছে। যাদের ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় টিকে আছে, আজ তাদেরই ‘অবৈধ’ তকমা দেওয়া হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলে রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছেন অভিষেক।