এখনই থামছে না ইরান ধ্বংসের খেলা, ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে আরব দুনিয়া

এখনই থামছে না ইরান ধ্বংসের খেলা, ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে আরব দুনিয়া

শনিবার ভোররাত থেকে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই ভয়ংকর সংঘাত নিয়ে এবার বিস্ফোরক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই লড়াই এখনই থামার নয় এবং আপাতত কোনো মধ্যস্থতায় রাজি নয় ওয়াশিংটন।

চার সপ্তাহের চরম সময়সীমা

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে অভিযান শেষ করতে অন্তত আরও চার সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ আগামী এক মাস আরব দুনিয়ায় যুদ্ধের দামামা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ না করলেও, সেই আলোচনার টেবিলে বসার সঠিক সময় এখনো আসেনি বলে মনে করেন তিনি।

খামেনেইসহ শীর্ষ নেতৃত্বের পতন

মার্কিন ও ইজরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই, সেনাপ্রধান এবং প্রতিরক্ষামন্ত্রীর মতো শীর্ষ সারির নেতাদের মৃত্যু হয়েছে বলে খবর। ট্রাম্প নিজেই জানিয়েছেন, তাঁদের অভিযানে অন্তত ৪৮ জন ইরানি পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন, যা প্রাথমিক অনুমানের চেয়েও বেশি।

মার্কিন সেনার মৃত্যু ও প্রতিশোধের আগুন

পাল্টা আঘাত হানতে ইরানও ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে। এই সংঘাতে প্রথমবারের মতো ৩ জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ট্রাম্প। সব মিলিয়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ভিডিও পোস্ট করে ট্রাম্প এই অভিযানকে ইতিহাসের অন্যতম ‘জটিল সামরিক অপারেশন’ হিসেবে বর্ণনা করেছেন।

বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করলেও, লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত পিছু হটতে নারাজ হোয়াইট হাউস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *