বন্ধুদের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ, বেঙ্গালুরু কাণ্ডে গ্রেফতার আরও ৩

বন্ধুদের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ, বেঙ্গালুরু কাণ্ডে গ্রেফতার আরও ৩

বেঙ্গালুরুর অমৃতহাল্লির একটি ভিলায় ১৯ বছর বয়সী এক ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলরের ছেলেসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত নিখিল এবং তার সঙ্গী ডিকসন আগেই ধরা পড়েছিল। নতুন করে গ্রেফতার হওয়া অনিরুদ্ধ, শ্রবণ ও মোহিত এই অপরাধে সরাসরি মদত দিয়েছিল বলে তদন্তে জানা গেছে।

তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ধৃত অনিরুদ্ধ দাবণগেরের এক প্রাক্তন কাউন্সিলরের ছেলে। সেই এই পার্টির জন্য ভিলা বুকিং এবং টাকার জোগাড় করেছিল। অন্যদিকে, অভিযুক্তরা ওই ছাত্রীকে ফরচুনার গাড়িতে তুলে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ভয় দেখায় এবং মুখ না খোলার জন্য হুমকি দেয়। পুলিশ ইতিমধ্যেই অপরাধে ব্যবহৃত সেই গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ভ্যালেন্টাইন ডে-র একটি পার্টির সুযোগ নিয়ে এই নৃশংস কাণ্ড ঘটানো হয়েছিল বলে অভিযোগ। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *