তেহরানে আমেরিকা ও ইজরায়েলের ভয়াবহ যৌথ হামলা, খামেনি সহ নিহত ২০০

তেহরানে আমেরিকা ও ইজরায়েলের ভয়াবহ যৌথ হামলা, খামেনি সহ নিহত ২০০

মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির মুখে। রবিবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক সামরিক ঘাঁটিতে আমেরিকা ও ইজরায়েলের বিধ্বংসী যৌথ হামলায় কেঁপে উঠল গোটা দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘অপারেশন এপিক ফিউরি’-তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও আরও ৪৭ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

হামলার ভয়াবহতা এতটাই ছিল যে, তেহরানের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, ইরানের ব্যালিস্টিক মিসাইল ও নৌঘাঁটি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানে ৩ জন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন। পালটা আঘাত হানতে দেরি করেনি ইরানও; দুবাইয়ের বুর্জ খলিফা এবং কুয়েত ও বাহরিনের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।

লেবানন সীমান্তে যুদ্ধের দামামা বাজিয়ে বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলি ফৌজ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *