মাত্র ২০ বছরেই তছনছ ইডেন! ব্যাট হাতে আইপিএলের আগে নাইট শিবিরে বিধ্বংসী এই ‘পকেট ডায়নামাইট’

মাত্র ২০ বছরেই তছনছ ইডেন! ব্যাট হাতে আইপিএলের আগে নাইট শিবিরে বিধ্বংসী এই ‘পকেট ডায়নামাইট’

আইপিএল ২০২৬ শুরুর আগে নাইট শিবিরে রীতিমতো শোরগোল ফেলে দিলেন ২০ বছরের তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশী। ইডেন গার্ডেন্সে কেকেআরের ইন্ট্রা-স্কোয়াড প্রীতি ম্যাচে ১৮৭ স্ট্রাইক রেটে বিধ্বংসী শতরান হাঁকিয়ে নিজের জায়গা পাকা করে নিলেন এই ব্যাটার। ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে রঘুবংশীর এই ‘তাণ্ডব’ ইনিংসের সৌজন্যেই ১৯.২ ওভারে ২০০ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তাঁর দল।

রঘুবংশী ছাড়াও ফর্মে নজর কেড়েছেন রিঙ্কু সিং (৪৫ রান), টিম সেইফার্ট (১৩ বলে ৩০) এবং সার্থক রঞ্জন (১৬ বলে ৩৭)। বল হাতে কার্তিক ত্যাগী ৩টি এবং বৈভব অরোরা ২টি উইকেট নিলেও মণীশ পাণ্ডে ও অজিঙ্কা রাহানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। সুনীল নারিন ও ক্যামেরন গ্রিনরা পৌঁছানোর আগেই কেকেআর ভক্তদের আশ্বস্ত করল এই তরুণ ব্রিগেডের ফর্ম।

আইপিএলের আগে ইডেনে রঘুবংশীর তাণ্ডব দেখে নাইট সমর্থকরা এখন উচ্ছ্বাসে ভাসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *