আইপিএল শুরুর আগেই আরসিবি শিবিরে বজ্রপাত, দল ছাড়লেন এই তারকা পেসার

আইপিএল শুরুর আগেই আরসিবি শিবিরে বজ্রপাত, দল ছাড়লেন এই তারকা পেসার

২০২৬ আইপিএল শুরুর ঠিক আগমুহূর্তে বড়সড় বিপর্যয়ের মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করার আগেই দল ছাড়লেন তারকা পেসার যশ দয়াল। ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ২৮ বছর বয়সি এই ক্রিকেটার।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আরসিবি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্য়েই এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। গত মরশুমে ১৫ ম্যাচে ১৩ উইকেট নেওয়া এই বাঁ-হাতি পেসারকে ৫ কোটি টাকায় ধরে রেখেছিল দল। তবে যশের বিদায়ে বিরাট কোহলিদের বোলিং বিভাগ বেশ চাপে পড়ে গেল। জস হ্যাজেলউড চোটের কারণে প্রথম দিকের ম্যাচগুলোতে নেই, তার ওপর দয়ালের এই প্রস্থান ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আরসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট জানিয়েছেন, যশ না খেললেও তাঁর সঙ্গে চুক্তি বজায় রাখা হবে। আইপিএল ক্যারিয়ারে ৪৩ ম্যাচে ৪১ উইকেট নেওয়া এই বোলার কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *