দুধ-গঙ্গাজলে বঙ্কিমচন্দ্রের মূর্তিকে স্নান!
March 25, 20267:00 am

চুঁচুড়ার জোড়া ঘাটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে সোমবার মালা দিয়েছিলেন TMC প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। মঙ্গলবার BJP দুধ, গঙ্গাজল দিয়ে মূর্তি ধুয়ে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, CM মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে অপমান করেছেন দেবাংশু। সেই TMC নেতাই বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মালা দিয়েছেন বলে এই প্রতিবাদ। TMC বলছে, PM নরেন্দ্র মোদীর ‘বঙ্কিমদা’ সম্বোধন আরও অপমানজনক।