আজ উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা
March 25, 20266:58 am

উত্তরবঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেড়ে ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ, বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণেরও কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২-৩ দিন উত্তরবঙ্গের আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদও কিছুটা নামবে বলে জানানো হয়েছে। যদিও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।