১৫ বছর ক্রিকেটের পর কি তবে শেষের শুরু? বিধ্বংসী ইনিংস খেলে অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

১৫ বছর ক্রিকেটের পর কি তবে শেষের শুরু? বিধ্বংসী ইনিংস খেলে অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

চিন্নাস্বামীর চেনা গ্যালারিতে ব্যাট হাতে ঝড় তুললেন কিং কোহলি। ৩৮ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে দলকে জেতালেন ঠিকই, কিন্তু ম্যাচ শেষে বিরাটের গলায় শোনা গেল একরাশ আশঙ্কার সুর। গত ১৫ বছর ধরে টানা ক্রিকেট খেলার ধকল আর ক্লান্তি কি তবে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে আধুনিক ক্রিকেটের এই সম্রাটকে?

হায়দরাবাদের বোলারদের শাসন করে ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা বিরাট এদিন অকপটে স্বীকার করলেন নিজের মনের লড়াইয়ের কথা। টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘ বিরতির পর ফিরেই তিনি বুঝিয়ে দিয়েছেন ছন্দ হারাননি, কিন্তু বয়স আর ফিটনেস নিয়ে তাঁর মন্তব্য ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কোহলি বলেন, “১৫ বছর ধরে যে পরিমাণ ক্রিকেট খেলেছি, তাতে সবসময় ভয় থাকে এই বুঝি ফুরিয়ে যাব!”

বিরাটের এই ‘ফুরিয়ে যাওয়ার ভয়’ আসলে তাঁর দায়বদ্ধতারই প্রতিচ্ছবি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠে নেমে ১২০ শতাংশ দিতে না পারলে বা দলের জয়ে অবদান রাখতে না পারলে শুধু শুধু জায়গা ধরে রাখায় তিনি বিশ্বাসী নন। বিরতি নিয়ে নিজেকে ফ্রেশ রাখা এবং ক্রিকেটের প্রতি সেই পুরনো উত্তেজনা জিইয়ে রাখাই এখন তাঁর প্রধান চ্যালেঞ্জ। ১৯তম মরশুমের প্রথম ম্যাচে জয়ের নায়ক হয়েও বিরাটের এই মন্তব্য ক্রিকেট বিশ্বে এক নতুন জল্পনার জন্ম দিল—তবে কি অবসরের প্রহর গুনছেন কিং কোহলি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *