এক নজরে বাংলার বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ সূচি, ২৩ ও ২৯ এপ্রিল মহাযুদ্ধের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

এক নজরে বাংলার বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ সূচি, ২৩ ও ২৯ এপ্রিল মহাযুদ্ধের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের ভাগ্য নির্ধারণে বেজে গেল ভোটের দামামা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ফলাফল ঘোষণা হবে ৪ মে।

ভোটের লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে সব পক্ষই। তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে পাহাড়ের ৩টি আসন ছেড়েছে অনীত থাপার দলকে। বিজেপি ইতিমধ্যেই ২৫৬টি নাম সামনে এনেছে এবং ১৯টি আসনে প্রার্থীর নাম এখনও বাকি। বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকায় দীপ্সিতা ধর ও বিকাশ ভট্টাচার্যের মতো পরিচিত মুখদের জায়গা দিলেও লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। অন্যদিকে কংগ্রেস ২৮৪টি আসনের তালিকা প্রকাশ করেছে যেখানে বহরমপুর থেকে লড়বেন অধীর চৌধুরী।

শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে এবং প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটিয়েছে কমিশন। দুই দফার এই হাইভোল্টেজ লড়াইয়ে শেষ পর্যন্ত বাংলার মসনদ কার দখলে যায় এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *