শেষ ওভারে এ কী করলেন ফখররা! বল বিকৃতি বিতর্কে ফেঁসে বড় শাস্তির মুখে পাক তারকা
March 31, 20264:47 am

অস্বীকার করেও শেষ রক্ষা হলো না। করাচি কিংসের বিরুদ্ধে শেষ ওভারের সেই রহস্যময় কাণ্ড এখন ফখর জমান ও শাহিন আফ্রিদিদের গলার কাঁটা। আম্পায়ারদের নজর এড়াতে পারেননি লাহৌর কলন্দর্সের ক্রিকেটাররা। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ফখরকে ‘লেভেল থ্রি’ অপরাধে দোষী সাব্যস্ত করেছেন ম্যাচ রেফারি রোশন মহানামা। নিজেকে নির্দোষ দাবি করলেও ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত রায়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন এই পাক ব্যাটার। রবিবারের ম্যাচে বল বিকৃতির দায়ে করাচিকে ৫ রান পেনাল্টি দেওয়ায় শেষ পর্যন্ত হার মানতে হয়েছে লাহৌরকে।