শ্রীরামপুরের লড়াইয়ে কি এবার শুভঙ্করের ছেলে আন্দোলন? জল্পনা উস্কে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি নিজেই

শ্রীরামপুরের লড়াইয়ে কি এবার শুভঙ্করের ছেলে আন্দোলন? জল্পনা উস্কে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি নিজেই

নিউজ ডেস্ক : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর আসন নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। গতবার এই কেন্দ্র থেকে লড়েছিলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তবে এবার নিজের পরিবর্তে ছেলে আন্দোলনের নাম ভাসিয়ে দিলেন তিনি।

শুভঙ্কর বাবু স্পষ্ট জানিয়েছেন, সভাপতি হিসেবে তাঁকে রাজ্যের ২৯৪টি আসনের দিকেই নজর দিতে হবে। তাই শ্রীরামপুরের মানুষ এবং দলীয় কর্মীদের একাংশ চাইছেন তাঁর ২৫ বছর বয়সী ছেলে আন্দোলনই সেখানে হাত চিহ্নে লড়াই করুন। বিদেশে আইনের পাঠ চুকিয়ে আসা আন্দোলন বর্তমানে রাজনীতির ময়দানে বাবার অন্যতম পরামর্শদাতা।

সোমেন মিত্রের ছেলে রোহন বা প্রিয়রঞ্জন দাশমুন্সির ছেলে মিছিলের পর এবার কি কংগ্রেসের নয়া বাজি হতে চলেছেন শুভঙ্কর-পুত্র? চূড়ান্ত সিদ্ধান্ত এখন শুধুই হাইকম্যান্ডের হাতে। শ্রীরামপুরের হাইভোল্টেজ লড়াইয়ে ‘আন্দোলন’ শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *