টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ডের বিধ্বংসী স্কোয়াড ঘোষণা

টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ডের বিধ্বংসী স্কোয়াড ঘোষণা

নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর চোট কাটিয়ে কিউই শিবিরে ফিরছেন ম্যাট ফিশার, উইল ও’রুরক এবং ব্লেয়ার টিকনারের মতো বিপজ্জনক ফাস্ট বোলাররা। তাদের অন্তর্ভুক্তি কিউই পেস অ্যাটাককে আরও ভয়ংকর করে তুলেছে।

আইপিএল ২০২৬-এর কারণে এই সিরিজে খেলছেন না নিয়মিত তারকা মিচেল স্যান্টনার। তার পরিবর্তে ওয়ানডে এবং টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটেই কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম ল্যাথাম। দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলার পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছেন মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক এবং ক্রিস্টিয়ান ক্লার্কের মতো একঝাঁক তরুণ প্রতিভা। আগামী ১৩ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে কিউই বাহিনী এবং ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুরক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড টম ল্যাথাম (অধিনায়ক), কেটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভান জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *