আজ রাতেই প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ হচ্ছে, ট্রাইব্যুনালের রায়ে কি মিলবে ভোটাধিকার

আজ রাতেই প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ হচ্ছে, ট্রাইব্যুনালের রায়ে কি মিলবে ভোটাধিকার

আজ সোমবার রাত বারোটার পর চূড়ান্তভাবে ফ্রিজ হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটার তালিকা। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলির ভোটার তালিকা অপরিবর্তিত বা ফ্রিজ করে দেওয়া হয়। ফলে এই সময়ের পর তালিকায় নতুন করে নাম অন্তর্ভুক্তির সুযোগ আর থাকছে না। তবে আইনি জটিলতা ও ভোটারদের অধিকার রক্ষায় বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে দেশের সর্বোচ্চ আদালত।

প্রথম দফার তালিকা আজ ফ্রিজ হলেও বাদ পড়া ভোটারদের জন্য ট্রাইবুনালে যাওয়ার পথ খোলা রেখেছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে, যা প্রাক্তন বিচারপতিদের তত্ত্বাবধানে ট্রাইবুনালের কাজ তদারকি করবে। প্রধান বিচারপতি জানিয়েছেন, মঙ্গলবারই এই কমিটির রূপরেখা চূড়ান্ত হবে। ট্রাইবুনালকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতিটি আবেদনের রেকর্ড খতিয়ে দেখে যথাযথ শুনানি করা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালত জানিয়েছে যে আগামী ১৫ এপ্রিলের মধ্যে ট্রাইবুনালে যেসব আবেদনের নিষ্পত্তি হবে, তাঁদের নাম সংশোধিত তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে হবে। যদিও প্রথম দফার জন্য আজই সময়সীমা শেষ হচ্ছে, তবুও ভোটাররা যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, যেখানে ট্রাইবুনালের রায়ের ভিত্তিতে ভোটাধিকার প্রয়োগ নিয়ে চূড়ান্ত নির্দেশ আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *