অভিনয়ে জাদু, এক পলকেও চোখ ফেরাতে দিলেন না অভিনেতা!

অভিনয়ে জাদু, এক পলকেও চোখ ফেরাতে দিলেন না অভিনেতা!

পুরুলিয়া ভ্রমণের প্রেক্ষাপটে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘একেন বাবু’। এবারের গল্পে একেন বাবু ও তার দুই সঙ্গী সোমক ও সুহোত্রর সঙ্গে পুরুলিয়ার একটি আশ্রমের রহস্যময় ঘটনার যোগসূত্র তৈরি হয়েছে। আশ্রম প্রধানের পৈতৃক সূত্রে পাওয়া একটি মহামূল্যবান পান্না বিশেষ অনুষ্ঠানের দিন হারিয়ে যাওয়ায় তা উদ্ধারের দায়িত্ব পড়ে ভোজনরসিক গোয়েন্দা একেন বাবুর ওপর। আশ্রমের লাইব্রেরির লকার থেকে কীভাবে পান্নাটি উদ্ধার হয়, তা নিয়েই সিরিজটির মূল রহস্য আবর্তিত হয়েছে।

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অনির্বাণ চক্রবর্তীর অভিনয় সিরিজটির প্রাণ হয়ে উঠেছে। পুরুলিয়ার শালপাতায় মাটন বা পেড়া খাওয়ার মতো সাধারণ বিষয়গুলো নিয়ে একেন বাবুর হাস্যরসাত্মক সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের বাড়তি আনন্দ দেবে। সিরিজটির চিত্রনাট্য ও সংলাপ প্রশংসার দাবি রাখে, যেখানে চার দেয়ালের রহস্য সমাধানের পাশাপাশি পুরুলিয়ার সংস্কৃতির কিছু ছোঁয়াও পাওয়া যায়। দুর্গাপূজায় বড় পর্দায় মুক্তি পেতে যাওয়া একেন বাবুর সিরিজের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *