শুভেন্দুর পাড়ায় অভিষেক, দিঘায় সাঁতার নিয়ে শমিকের খোঁচা!
April 16, 20265:20 pm

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিভিন্ন দাবি এবং বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন যে, মুখ্যমন্ত্রীর করা আক্রমণের কোনো ভিত্তি জনমানসে নেই।
শমীক ভট্টাচার্য আরও দাবি করেন যে, রাজ্যে এর আগে কখনও এত বাহিনী মোতায়েন করা হয়নি। এ সময় তিনি অভিযোগের সুরে বলেন, বাংলায় আদিবাসী নারীকে নাক খত দেওয়ার মতো অমানবিক ঘটনা এবং দেশের রাষ্ট্রপতিকে সভামঞ্চে স্থান না দেওয়ার মতো বিরল ও নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে।